অধ্যক্ষের বাণী

সুশিক্ষা মানুষকে বিনয়ী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন গুনে গুণান্বিত করে তোলে। আদর্শ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি রাষ্ট্রের উন্নয়নের মাপকাঠি নির্দেশিত হয়। ইতোমধ্যে মানিক মিয়া মহাবিদ্যালয়টি ৪০ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানসম্মত শিক্ষার্থী তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলস ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠা লগ্নে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা পরিচালিত হয়ে আসছিলো, বর্তমান প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলাতে প্রতিষ্ঠানটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান উন্নয়নে ও আলোকিত মানব সম্পদ গঠনে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে।