প্রতিষ্ঠানের ইতিহাস
কলেজ পরিচিতি :
মানিক মিয়া মহাবিদ্যালয়টি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার অন্তর্গত ইকড়ি ইউনিয়নের আতরখালি গ্রামে অবস্থিত। এটি একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠার ইতিহাস :
এলাকার দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ইকড়ি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দার আলী হাওলাদার স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ১৯৮৬ সালে অত্র ইউনিয়নের আতরখালী গ্রামে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতীক দৈনিক ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।
ভৌগলিক অবস্থান:
কলেজটি ইকড়ি ইউনিয়নের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত। কলেজটির উত্তর দিক একটি ছোট নদী বহমান। কলেজটির পশ্চিম প্রান্তে ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা মহাসড়কটি বিদ্যমান। জেলা সদর পিরোজপুর থেকে কলেজটির দূরত্ব পনেরো কিলোমিটার।