সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ২৪/০৫/২০২৬ ইং থেকে ০৪/০৬/২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার পর্যন্ত কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। ০৭/০৬/২০২৬ তারিখ রবিবার থেকে সকল শ্রেণীর ক্লাস সমূহ যথারীতি শুরু হবে। মানিক মিয়া কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে যথাসময়ে শুরু হবে। সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
সর্বশেষ:

প্রতিষ্ঠানের ইতিহাস

কলেজ পরিচিতি :
মানিক মিয়া মহাবিদ্যালয়টি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার অন্তর্গত ইকড়ি ইউনিয়নের আতরখালি গ্রামে অবস্থিত। এটি একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠার ইতিহাস :
এলাকার দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ইকড়ি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দার আলী হাওলাদার স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ১৯৮৬ সালে অত্র ইউনিয়নের আতরখালী গ্রামে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতীক দৈনিক ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।

সভাপতির বাণী

image description

মানিক মিয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এই তিন স্তম্ভের সম্মিলিত প্রচেষ্টায় মানিক মিয়া মহাবিদ্যালয় ধীরে ধীরে এগিয়ে চলছে উন্নয়নের পথে। আমি বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, দেশ প্রেম, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়াটাও সমান জরুরী। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা এমনভাবে গড়ে উঠবে যেন তারা আগামী দিনের আলোকিত নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।

প্রফেসর মজিবর রহমান হাওলাদার সভাপতি মানিক মিয়া মহাবিদ্যালয়।

অধ্যক্ষের বাণী

image description

সুশিক্ষা মানুষকে বিনয়ী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন গুনে গুণান্বিত করে তোলে। আদর্শ শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি রাষ্ট্রের উন্নয়নের মাপকাঠি নির্দেশিত হয়। ইতোমধ্যে মানিক মিয়া মহাবিদ্যালয়টি ৪০ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানসম্মত শিক্ষার্থী তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলস ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠা লগ্নে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা পরিচালিত হয়ে আসছিলো, বর্তমান প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলাতে প্রতিষ্ঠানটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান উন্নয়নে ও আলোকিত মানব সম্পদ গঠনে নিরোলস ভাবে কাজ করে যাচ্ছে।

মোসাঃ দেলোয়ারা জেসমিন অধ্যক্ষ

গ্যালারি

image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +
image description +