সভাপতি

মানিক মিয়া মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এই তিন স্তম্ভের সম্মিলিত প্রচেষ্টায় মানিক মিয়া মহাবিদ্যালয় ধীরে ধীরে এগিয়ে চলছে উন্নয়নের পথে। আমি বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, দেশ প্রেম, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়াটাও সমান জরুরী। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা এমনভাবে গড়ে উঠবে যেন তারা আগামী দিনের আলোকিত নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।